সুখবর দিলেন শাহরুখের ‘জওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি

বলিউড বাদশা শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘জওয়ান’র নির্মাতা অ্যাটলি আবারও বাবা হলেন। তার স্ত্রী অভিনেত্রী প্রিয়া অ্যাটলি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন অ্যাটলি। তিনি পোস্টে লিখেছেন, ‘নিজেকে ধন্য মনে করছি।’ একইসঙ্গে একটি পোস্টারও শেয়ার করেন, যেখানে তাদের প্রথম সন্তান মিরের একটি স্কেচ যুক্ত করা হয়েছে। পোস্টারে লেখা ছিল, ‘ইয়ে! আমি একটি ছোট বোন পেয়েছি... বড় ভাই মির।’ নিচে আরও উল্লেখ করা হয়, ‘আমরা, প্রিয়া ও অ্যাটলি, একটি কন্যাসন্তান পেয়েছি। ২০ এপ্রিল ২০২৬।’ সুখবরটি প্রকাশের পরই শুভেচ্ছায় ভাসছেন এই নির্মাতা দম্পতি। দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘অভিনন্দন’। এছাড়া অনন্যা পান্ডে ও হুমা কুরেশি শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ‘ইয়ে, অনেক অভিনন্দন। ছোট্ট কন্যাশিশু, বাবা-মা, দাদা-দাদি-সবাইকে ভালোবাসা, বিশেষ করে মিরকে।’ এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এই দম্পতির প্রথম সন্তান মিরের জন্ম হয়। চলতি বছরের জানুয়ারিতেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন অ্যাটলি। তখন তিনি লিখেছিলেন, ‘আমাদের পরিবারে নতুন

সুখবর দিলেন শাহরুখের ‘জওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি

বলিউড বাদশা শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘জওয়ান’র নির্মাতা অ্যাটলি আবারও বাবা হলেন। তার স্ত্রী অভিনেত্রী প্রিয়া অ্যাটলি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন অ্যাটলি। তিনি পোস্টে লিখেছেন, ‘নিজেকে ধন্য মনে করছি।’ একইসঙ্গে একটি পোস্টারও শেয়ার করেন, যেখানে তাদের প্রথম সন্তান মিরের একটি স্কেচ যুক্ত করা হয়েছে।

পোস্টারে লেখা ছিল, ‘ইয়ে! আমি একটি ছোট বোন পেয়েছি... বড় ভাই মির।’ নিচে আরও উল্লেখ করা হয়, ‘আমরা, প্রিয়া ও অ্যাটলি, একটি কন্যাসন্তান পেয়েছি। ২০ এপ্রিল ২০২৬।’

সুখবরটি প্রকাশের পরই শুভেচ্ছায় ভাসছেন এই নির্মাতা দম্পতি। দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘অভিনন্দন’। এছাড়া অনন্যা পান্ডে ও হুমা কুরেশি শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ‘ইয়ে, অনেক অভিনন্দন। ছোট্ট কন্যাশিশু, বাবা-মা, দাদা-দাদি-সবাইকে ভালোবাসা, বিশেষ করে মিরকে।’

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এই দম্পতির প্রথম সন্তান মিরের জন্ম হয়। চলতি বছরের জানুয়ারিতেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন অ্যাটলি। তখন তিনি লিখেছিলেন, ‘আমাদের পরিবারে নতুন সদস্য আসছে, আমাদের ঘর আরও উষ্ণ হয়ে উঠতে চলেছে। আমরা আবার বাবা-মা হতে যাচ্ছি।’

আরও পড়ুন:
১৬০ কোটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা 
সুইমিংপুলে অচেতন, হাসপাতালে নিতেই অভিনেত্রী নাদিয়ার মৃত্যু 

বর্তমানে অ্যাটলি ‘রাকা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এতে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানকে নিয়ে নির্মিত ‘জওয়ান’ দিয়ে ব্যাপক সাফল্য পান এই নির্মাতা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow