সুনামগঞ্জের ২৩ এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সড়ক উন্নয়ন কাজের কারণে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল ) সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালিপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, দিরাই রাস্তা, মদনপুর, কলাইয়া, ভৈষবের ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগরসহ আশপাশের এলাকা। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, উন্নয়ন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এদিকে হঠাৎ দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট

সুনামগঞ্জের ২৩ এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সড়ক উন্নয়ন কাজের কারণে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল ) সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালিপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, দিরাই রাস্তা, মদনপুর, কলাইয়া, ভৈষবের ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগরসহ আশপাশের এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, উন্নয়ন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে হঠাৎ দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বিশেষ করে গরমের সময়ে বিদ্যুৎ বিভ্রাট জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow