সুনামগঞ্জে গলায় একটি গামছা প্যাঁচানো ভাসমান মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের সুরমা নদী থেকে গলায় একটি গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার শ্রীপুর এলাকার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে,শুক্রবার ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর এলাকার স্থানীয়রা সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সদর উপজেলার শ্রীপুর গ্রামের পাশের নদী থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ফুলহাতা শার্ট ও হাফপ্যান্ট ছিল। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় নিশ্চিত ও মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ। তিনি আরও জানিয়েছেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি বাংলাদেশের সীমান্তবর্তী কোনো এলাকার অথবা ভারতের মেঘালয় রাজ্যের কোনো বাসিন্দার হতে পারে। পরিচয় শনাক্তে সহায়তার জন্য সিলেট থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্

সুনামগঞ্জে গলায় একটি গামছা প্যাঁচানো ভাসমান মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের সুরমা নদী থেকে গলায় একটি গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার শ্রীপুর এলাকার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে,শুক্রবার ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর এলাকার স্থানীয়রা সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সদর উপজেলার শ্রীপুর গ্রামের পাশের নদী থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ফুলহাতা শার্ট ও হাফপ্যান্ট ছিল। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় নিশ্চিত ও মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ। তিনি আরও জানিয়েছেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি বাংলাদেশের সীমান্তবর্তী কোনো এলাকার অথবা ভারতের মেঘালয় রাজ্যের কোনো বাসিন্দার হতে পারে। পরিচয় শনাক্তে সহায়তার জন্য সিলেট থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow