হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায় হাকালুকি হাওরের বুকে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১ আগস্ট) বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশের নৌকা।
বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. তারু খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সামাদ আহমদ, ইউপি সদস্য আতিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায় হাকালুকি হাওরের বুকে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১ আগস্ট) বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশের নৌকা।
বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. তারু খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সামাদ আহমদ, ইউপি সদস্য আতিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন খান এবং উপজেলা যুবদলের সদস্য রাজন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম রাজন বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গ্রামের প্রবীণ ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে প্রতি বছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, ভুকশিমইল ইউনিয়নকে ঘিরে তার অনেক পরিকল্পনা রয়েছে। অবহেলিত এ জনপদের উন্নয়নে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের আন্তরিকতায় ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ভবিষ্যতেও হাওরাঞ্চলভিত্তিক এ ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী নৌকার মাঝি, সদস্য এবং দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এমন আয়োজনকে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।