সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (২৭ মে) শাল্লা উপজেলায় আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন পায়েল মিয়া। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তাহেরা বেগমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।  স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বুধবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। স্থানীয়রা জানান, গত বছরও একই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সে সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলাও করে। পুরোনো সেই বিরোধ থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সংঘর্ষের বিষয়ে সাইদুর রহমান দাবি করেন, জমি নিয়ে চলমান বিরোধের জেরে আওয়াল নুর গ্রুপ তাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের পক্ষের লোকজন হতাহত হয়েছেন। অন্যদিকে আওয়াল নুর অভিযোগ অস্বীকার করে বলেন, সাইদুর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। তারা

সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৭ মে) শাল্লা উপজেলায় আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পায়েল মিয়া। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তাহেরা বেগমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বুধবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

স্থানীয়রা জানান, গত বছরও একই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সে সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলাও করে। পুরোনো সেই বিরোধ থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়।

সংঘর্ষের বিষয়ে সাইদুর রহমান দাবি করেন, জমি নিয়ে চলমান বিরোধের জেরে আওয়াল নুর গ্রুপ তাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের পক্ষের লোকজন হতাহত হয়েছেন।

অন্যদিকে আওয়াল নুর অভিযোগ অস্বীকার করে বলেন, সাইদুর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে এখন দোষ চাপানোর চেষ্টা করছে।

এ বিষয়ে রোকিবুজ্জামান বলেন, ‘পায়েল মিয়া নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

তিনি আরও জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow