সুনামগঞ্জে ২ দিনে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সুনামগঞ্জে দুইদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ মে) রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের প্রধান মেহেদী হাসান। জানা যায়, জেলার গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ইতোমধ্যে এই বিষয়টি মাইকিং করে জানানো হয়েছে। জালালাবাদ সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের প্রধান মেহেদী হাসান বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের স্বার্থে সাময়িকভাবে গ্যাসের লাইন বন্ধ থাকবে। তবে এই দুইদিন ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ সচল করা হবে। লিপসন আহমেদ/এনএইচআর/এমএস

সুনামগঞ্জে ২ দিনে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সুনামগঞ্জে দুইদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ মে) রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের প্রধান মেহেদী হাসান।

জানা যায়, জেলার গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ইতোমধ্যে এই বিষয়টি মাইকিং করে জানানো হয়েছে।

জালালাবাদ সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের প্রধান মেহেদী হাসান বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের স্বার্থে সাময়িকভাবে গ্যাসের লাইন বন্ধ থাকবে। তবে এই দুইদিন ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ সচল করা হবে।

লিপসন আহমেদ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow