সুনামগঞ্জে ৪ উপজেলায় বজ্রপাতে নিহত ৫

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলা চারটি হাওরে পৃথক পৃথক ভাবে বজ্রপাতে ৫ জন নিহত ও ৫ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের ওইসব উপজেলার ঘটনাটি ঘটেছে। বজ্রপাতে গুরুত্বর আহতদের সিলেট ও ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে পাঠানো হয়েছে। বাকীদের নিজ নিজ উপজেলা চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা হলেন,তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), জামালগঞ্জ উপজেলার চানঁপুর গ্রামের বাসিন্দা নুর জামাল (৩০),ধর্মপাশা উপজেলা মো. হাবিবুর রহমান( ২২), একেই সময়ে জয়শ্রী ইউনিয়নে সরস্বতিপুর ইসলামপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ(২০), একেই সময়ে জেলার দিরাই উপজেলা চরনাচর ইউনিয়নের কেরোয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮) হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে,ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. হাবিবুর রহমান( ২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। একেই সময় চকিয়াচাপুর গ্রামের আব্দুল কাইউম (২৫) ও অমর হোসেন( ২০) বজ্রপাতে আহত হয়েছেন। একেই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও

সুনামগঞ্জে ৪ উপজেলায় বজ্রপাতে নিহত ৫

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলা চারটি হাওরে পৃথক পৃথক ভাবে বজ্রপাতে ৫ জন নিহত ও ৫ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের ওইসব উপজেলার ঘটনাটি ঘটেছে। বজ্রপাতে গুরুত্বর আহতদের সিলেট ও ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে পাঠানো হয়েছে। বাকীদের নিজ নিজ উপজেলা চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ও আহতরা হলেন,তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), জামালগঞ্জ উপজেলার চানঁপুর গ্রামের বাসিন্দা নুর জামাল (৩০),ধর্মপাশা উপজেলা মো. হাবিবুর রহমান( ২২), একেই সময়ে জয়শ্রী ইউনিয়নে সরস্বতিপুর ইসলামপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ(২০), একেই সময়ে জেলার দিরাই উপজেলা চরনাচর ইউনিয়নের কেরোয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮) হয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে,ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. হাবিবুর রহমান( ২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। একেই সময় চকিয়াচাপুর গ্রামের আব্দুল কাইউম (২৫) ও অমর হোসেন( ২০) বজ্রপাতে আহত হয়েছেন। একেই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও বজ্রপাতে জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখা মনি (২৫) গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রহমত উল্লাহকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং জয়নাল ও শিখা মনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অপর দিকে, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের ব্রজ্যপাতে নিহত দুই সন্তানের জনক আবুল কালাম ওরফে কালা মিয়া ও নুর মোহাম্মদ জামলাবাজ গ্রামের সামনে একটি হাসেঁর খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলো। দুপুর বারোটায় বৃষ্টিহীন আকস্মিক ব্রজ্রপাতে ঘটনাস্থলেই কালা মিয়া নিহত ও গুরুত্বর আহত হয় নুর মোহাম্মদ। আহত নুর মোহাম্মদ কে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। একেই সময়ে জেলার জামালগঞ্জ উপজেলার চানঁপুর গ্রামের বাসিন্দা নুর জামাল (৩০) তোফাজ্জল হোসেন (৫০) হাওরে পাগনার হাওরের নিলক্যা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামাল কে মৃত ঘোষণা করেন। আর আহত তোফাজ্জল হোসেন কে চিকিৎসা দেয়া হয়েছে। একেই সময়ে উপজেলার বীমখালী ইউনিয়নের বজ্রপাতে দুটি গরু আহত হয়।

অপর দিকে, জেলার দিরাই উপজেলা চরনারচর ইউনিয়নের কালিগোটার আতরার (হাওর হাওর) ধান কাটার সময় বজ্রপাতে কেরোয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮) নিহত হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নওশাদ আহমেদ নিহত ও আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়াও দিরাই থানার ওসি, জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ্ নিহত ও আহতের সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow