সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বৃন্দা রানী (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী। স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা ও জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বৃন্দা রানী (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা ও জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow