সুন্দরবনে কুখ্যাত বনদস্যু 'মেজ জাহাঙ্গীর' অস্ত্রসহ আটক

সুন্দরবনে যৌথ বিশেষ অভিযান "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড"-এর আওতায় কুখ্যাত বনদস্যু 'মেজ জাহাঙ্গীর বাহিনী'র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে "অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন" এবং "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড" নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা দাকোপ থানার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুখ্যাত বনদস্যু মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬)-কে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। আটক মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘ

সুন্দরবনে কুখ্যাত বনদস্যু 'মেজ জাহাঙ্গীর' অস্ত্রসহ আটক

সুন্দরবনে যৌথ বিশেষ অভিযান "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড"-এর আওতায় কুখ্যাত বনদস্যু 'মেজ জাহাঙ্গীর বাহিনী'র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে "অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন" এবং "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড" নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা দাকোপ থানার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুখ্যাত বনদস্যু মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬)-কে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। আটক মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে দস্যতা, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow