সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর সদস্য আটক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় কুখ্যাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবনে ডাকাতি কার্যক্রম পরিচালনা এবং ডাকাত দলের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় কুখ্যাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবনে ডাকাতি কার্যক্রম পরিচালনা এবং ডাকাত দলের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?