সুন্দরবন রক্ষায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মোংলায় জনসমাবেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ ও বনবিনাশীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় সুন্দরবন দিবসের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মানুষের অব্যাহত আগ্রাসন, দূষণ ও অপরিকল্পিত কর্মকাণ্ডে সুন্দরবনের বাস্তুসংস্থান আজ মারাত্মক হুমকির মুখে। বন্যপ্রাণী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।মোংলা পৌর শহীদ মিনার চত্বরে শনিবার বিকেল ৪টায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সহ-আয়োজক ছিল উত্তরণ, সিএনআরএস, বাদাবন সংঘ ও সার্ভিস বাংলাদেশ।সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা শরীফ জামিল।প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, প্রতি বছর সুন্দরবন দিবসে রক্ষার আহ্বান জানানো হলেও দিন দিন এর বিপন্নতা বাড়ছে। জাতিসংঘ দক্ষিণ-পশ্চিমাঞ্চল

সুন্দরবন রক্ষায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মোংলায় জনসমাবেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ ও বনবিনাশীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় সুন্দরবন দিবসের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মানুষের অব্যাহত আগ্রাসন, দূষণ ও অপরিকল্পিত কর্মকাণ্ডে সুন্দরবনের বাস্তুসংস্থান আজ মারাত্মক হুমকির মুখে। বন্যপ্রাণী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মোংলা পৌর শহীদ মিনার চত্বরে শনিবার বিকেল ৪টায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সহ-আয়োজক ছিল উত্তরণ, সিএনআরএস, বাদাবন সংঘ ও সার্ভিস বাংলাদেশ।

সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা শরীফ জামিল।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, প্রতি বছর সুন্দরবন দিবসে রক্ষার আহ্বান জানানো হলেও দিন দিন এর বিপন্নতা বাড়ছে। জাতিসংঘ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা যথাযথভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। তিনি নতুন সরকারের কাছে অন্তর্ভুক্তিমূলক ও বিজ্ঞানভিত্তিক স্বচ্ছ সমীক্ষা পরিচালনার দাবি জানান। একই সঙ্গে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণ, বিষ প্রয়োগে মাছ শিকার ও অন্যান্য পরিবেশগত হুমকি থেকে সুন্দরবনকে সুরক্ষার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ উদ্বেগজনক হারে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় বনজ পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। কয়লা ও শিল্প দূষণ, দস্যুবৃত্তি এবং বন্যপ্রাণী শিকার বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি জানান তিনি। পাশাপাশি বননির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ক্রীড়াবিদ শেখ রুস্তুম আলী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও বিএনপি নেতা নাসির তালুকদারসহ অনেকে।

এ সময় সুন্দরবনের জেলে বিদ্যুৎ মণ্ডল, আব্দুর রশিদ হাওলাদার, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইসরাফিল বয়াতি, সাংস্কৃতিক সংগঠক জানে আলী বাবু, গীতিকার মোল্লা আল মামুন, সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী আফরোজা হীরা, কমলা সরকার, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের হাসিব সরদার ও যুব নেতা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

জনসমাবেশের আগে সুন্দরবন বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাঘ মহড়া, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow