সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম সাফল্যের স্বাক্ষর রাখবে। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নানা ধরনের সমস্যা থাকলেও থেমে থাকার সুযোগ নেই। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারেক রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিজেদের গড়ে তুলতে চায়, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের শুধু নিজেদের দক্ষতা বাড়ালেই হবে না, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে এবং দেশের সম্পদ সংরক্ষণেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম সাফল্যের স্বাক্ষর রাখবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নানা ধরনের সমস্যা থাকলেও থেমে থাকার সুযোগ নেই। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তারেক রহমান বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিজেদের গড়ে তুলতে চায়, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের শুধু নিজেদের দক্ষতা বাড়ালেই হবে না, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে এবং দেশের সম্পদ সংরক্ষণেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow