সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  হাইকোর্ট বিভাগের মো. মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।  আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।  হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে বিচারক পদে বদলি করা হয়েছে।  মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম ফাইজুন্নেছাকে ঢাকার আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।  ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহের শ্রম আদালতের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow