সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো প্রাণ-আরএফএল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একটি বিশেষ ঈদ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি ঢাকার রায়েরবাজার ও মিরপুরে একটি এতিমখানায় ও ডে- কেয়ার সেন্টারে শিশুদের নিয়ে দুদিনব্যাপী আনন্দঘন ঈদ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুরা বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে উঠে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করে। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে স্কুল ব্যাগ, খাদ্য ও ড্রয়িং সামগ্রী দেওয়া হয়। এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আর এ বিশ্বাস থেকেই আমরা প্রতিবছরই ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনটি আয়োজন করে থাকি। এবারের ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ঈদ ফর অল’ উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এমকেআর

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো প্রাণ-আরএফএল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একটি বিশেষ ঈদ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি ঢাকার রায়েরবাজার ও মিরপুরে একটি এতিমখানায় ও ডে- কেয়ার সেন্টারে শিশুদের নিয়ে দুদিনব্যাপী আনন্দঘন ঈদ উৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিশুরা বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে উঠে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করে। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে স্কুল ব্যাগ, খাদ্য ও ড্রয়িং সামগ্রী দেওয়া হয়।

jagonews24

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আর এ বিশ্বাস থেকেই আমরা প্রতিবছরই ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনটি আয়োজন করে থাকি। এবারের ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ঈদ ফর অল’ উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow