সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোট প্রার্থীর সংশয় 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেন, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ করা নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আতাউর রহমানের বাসায় আলোচনা সভা চলছিল।  এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম খান, সাবেক সাধারণ সম্পাদক মীর মনির, কবির সন্যামত, সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক, ছাত্রদল নেতা সজীব মোল্লা, দুলাল হাওলাদার বজলুর শিকদারসহ ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়।  এ সময় তারা জামায়াতের কর্মী মিরাজ, মঞ্জুর ইসলাম আজাদী, রমিজ সিকদার, জসিম হাওলাদার, সাইফুল ইসলাম, কামাল হোসেন খান, জাফরুল্লাহসহ ৭-৮ জনকে পিটিয়ে আহত করে।

সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোট প্রার্থীর সংশয় 
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেন, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ করা নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আতাউর রহমানের বাসায় আলোচনা সভা চলছিল।  এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম খান, সাবেক সাধারণ সম্পাদক মীর মনির, কবির সন্যামত, সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক, ছাত্রদল নেতা সজীব মোল্লা, দুলাল হাওলাদার বজলুর শিকদারসহ ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়।  এ সময় তারা জামায়াতের কর্মী মিরাজ, মঞ্জুর ইসলাম আজাদী, রমিজ সিকদার, জসিম হাওলাদার, সাইফুল ইসলাম, কামাল হোসেন খান, জাফরুল্লাহসহ ৭-৮ জনকে পিটিয়ে আহত করে। একই দিনে গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে হামলা চালিয়ে আমাদের কর্মী সাকিবুল ইসলাম সুমনকে আহত করে।  তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরা জামায়াত কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে ক্লান্ত হয়নি। তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা বিএনপির লোক। মঙ্গলবার রাতে স্থানীয় রাজনীতির প্রতিহিংসার জের ধরে সাজ্জাদুল ইসলাম মোল্লার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। এ ভিডিওতে জামায়াতের টাকা বিতরণের কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। সাজ্জাদ মোল্লা বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের খানের সম্পর্কে বেয়াই। বিএনপি মনোনীত প্রার্থীর বেয়াই বিএনপির পক্ষেই টাকা বিতরণ করার কথা। স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও আমরা সহযোগিতা পাচ্ছি না। সংবাদ সম্মেলনে তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দল নিরপেক্ষ পেশাদার ভূমিকা পালন করা আহ্বান জানান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow