সুস্থ ও নিরাপদ আছেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরেই মাসুদ পেজেশকিয়ানের সুস্থতা নিয়ে শঙ্কা তৈরি হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্থ ও নিরাপদ আছেন। ফার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মেহের নিউজ এবং আইএসএনএর পাশাপাশি আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ এবং সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা হয়নি। ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

সুস্থ ও নিরাপদ আছেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরেই মাসুদ পেজেশকিয়ানের সুস্থতা নিয়ে শঙ্কা তৈরি হয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্থ ও নিরাপদ আছেন।

ফার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

মেহের নিউজ এবং আইএসএনএর পাশাপাশি আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ এবং সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা হয়নি।

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী আকাশপথে আগ্রাসন চালিয়েছে।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত। তার বাসভবনও হামলার লক্ষ্যবস্তু ছিল কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow