সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিনের প্রফেসর ও স্বাস্থ্যশিক্ষাবিদ অধ্যাপক  ড. মজিবুল হক। শনিবার (২৭ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা: রোগমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি’ শীর্ষক একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সেমিনারে তিনি এ কথা বলেন।  দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে আমেরিকান ওয়েলনেস সেন্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত (জার্মানি), জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সাবেক সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারপারসন শিশ হায়দার চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (AUB) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক  ড. মজিবুল হক
সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিনের প্রফেসর ও স্বাস্থ্যশিক্ষাবিদ অধ্যাপক  ড. মজিবুল হক। শনিবার (২৭ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা: রোগমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি’ শীর্ষক একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সেমিনারে তিনি এ কথা বলেন।  দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে আমেরিকান ওয়েলনেস সেন্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত (জার্মানি), জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সাবেক সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারপারসন শিশ হায়দার চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (AUB) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. মাহবুবুল হক। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিনের প্রফেসর ও স্বাস্থ্যশিক্ষাবিদ অধ্যাপক  ড. মজিবুল হক।  প্রফেসর ড. মজিবুল হক বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে বিপুল মানুষ আক্রান্ত হচ্ছেন এবং প্রতি বছর লাখো মানুষ এসব রোগে প্রাণ হারাচ্ছেন।’ তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব এ ধরনের রোগ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি পুষ্টিবিজ্ঞান, জীবনধারা পরিবর্তন এবং সমন্বিত (ইন্টিগ্রেটিভ) চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমে অনেক দীর্ঘমেয়াদি রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নির্মূল করা এবং রোগীর জীবনমান উন্নত করা সম্ভব। তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি পুষ্টিবিজ্ঞান, জীবনধারা পরিবর্তন এবং সমন্বিত (ইন্টিগ্রেটিভ) চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমে অনেক দীর্ঘমেয়াদি রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নির্মূল করা এবং রোগীর জীবনমান উন্নত করা সম্ভব। এ সময় প্রফেসর ড. মজিবুল হক বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের মূল কারণ, কেন এসব রোগ বাড়ছে এবং কীভাবে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক সুস্থতা এবং স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে ধরেন। অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology (WUST)-এর হেলথ সায়েন্স (ইন্টিগ্রেটিভ মেডিসিন) বিভাগে অধ্যাপক হিসেবে যোগদানের স্বীকৃতিস্বরূপ স্কয়ারে ফার্মাসিউটিক্যালস, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের ডক্টর টিম থেকে প্রফেসর ড. মজিবুল হককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।  অধ্যাপক ড. শাহজাহান খান বলেন, একটি সুস্থ্য, সচেতন ও উৎপাদনশীল জাতি গঠনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা এবং জীবনধারাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। সংসদ সদস্য ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম  দেশের  অল্টারনেটিভ চিকিৎসা ও গবেষণায় বাজেট বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি আহবান জানান।  মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য  এই ধরনের সেমিনার আরো বেশি প্রয়োজন বলে মত প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সাবেক সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারপারসন শিশ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসা  নিয়ে সুস্থ্য হয়ে ওঠা  ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের চিকিৎসা ব্যবস্থার কৃতজ্ঞতা ও প্রশংসা করেন। আমেরিকান ওয়েলনেস সেন্টার ইন্টিগ্রেটিভ মেডিসিন, ন্যাচারাল মেডিসিন, পুষ্টিবিজ্ঞান এবং স্বাস্থ্যশিক্ষা বিষয়ে গবেষণা, চিকিৎসাসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশে বৈজ্ঞানিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক কর্মসূচির আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow