সূর্যবংশীকে তরুণ আফ্রিদির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক 

ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে পাকিস্তানের কিংবদন্তি শাহিদ আফ্রিদির সঙ্গে তুলনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এসময় রাজস্থান রয়্যালসের এই ওপেনারকে ‘ক্রিকেটের ভবিষ্যৎ’ বলেও মন্তব্য করেছেন তিনি।  আইপিএল ২০২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী। চলতি আসরে তিনি এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬৮০ রান করে অরেঞ্জ ক্যাপ দৌড়ে শীর্ষে আছেন। তার গড় ৪৫.৩৩ এবং স্ট্রাইক রেট ২৪২.৮৫। এ ছাড়া একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক করেছেন তিনি। আসরে সবচেয়ে বেশি ৬৫টি ছক্কা ও ৫৫টি চারও এসেছে তার ব্যাট থেকে। খবর হিন্দুস্থান টাইমসের।  সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে আবারও নিজের প্রতিভার প্রমাণ দেন সূর্যবংশী। মাত্র ২৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৩৪.৪৮। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউসুফ লেখেন, ‘১৫ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী আমাকে তরুণ শাহিদ আফ্রিদির কথা মনে করিয়ে দেয়। নির্ভীক, বিস্ফোরক এবং আত্মবিশ্বাসে ভরপুর। ক্রিকেটের ভবিষ্যৎ এসে গেছে।’ তরুণ বয়সে আফ্রিদির মতোই স

সূর্যবংশীকে তরুণ আফ্রিদির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক 

ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে পাকিস্তানের কিংবদন্তি শাহিদ আফ্রিদির সঙ্গে তুলনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এসময় রাজস্থান রয়্যালসের এই ওপেনারকে ‘ক্রিকেটের ভবিষ্যৎ’ বলেও মন্তব্য করেছেন তিনি। 

আইপিএল ২০২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী। চলতি আসরে তিনি এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬৮০ রান করে অরেঞ্জ ক্যাপ দৌড়ে শীর্ষে আছেন। তার গড় ৪৫.৩৩ এবং স্ট্রাইক রেট ২৪২.৮৫। এ ছাড়া একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক করেছেন তিনি। আসরে সবচেয়ে বেশি ৬৫টি ছক্কা ও ৫৫টি চারও এসেছে তার ব্যাট থেকে। খবর হিন্দুস্থান টাইমসের। 

সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে আবারও নিজের প্রতিভার প্রমাণ দেন সূর্যবংশী। মাত্র ২৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৩৪.৪৮।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউসুফ লেখেন, ‘১৫ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী আমাকে তরুণ শাহিদ আফ্রিদির কথা মনে করিয়ে দেয়। নির্ভীক, বিস্ফোরক এবং আত্মবিশ্বাসে ভরপুর। ক্রিকেটের ভবিষ্যৎ এসে গেছে।’

তরুণ বয়সে আফ্রিদির মতোই সূর্যবংশীও আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ইতোমধ্যে আলোচনায় এসেছেন। ম্যাচের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার মানসিকতা তাকে আলাদা করেছে। চাপের মুহূর্তেও নির্ভীক ব্যাটিং চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, আফ্রিদির সঙ্গে সূর্যবংশীর তুলনা মূলত ব্যাটিং-এর ধরণ ও আক্রমণাত্মক মানসিকতার কারণে। তবে আফ্রিদির ক্যারিয়ারে যেমন দারুণ সাফল্যের পাশাপাশি ধারাবাহিকতার অভাবও ছিল, তেমনি সূর্যবংশীর জন্যও বড় চ্যালেঞ্জ হবে আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার ভারসাম্য বজায় রাখা।

ধারাবাহিকতা ও পরিণত মানসিকতা ধরে রাখতে পারলে বৈভব সূর্যবংশী ভবিষ্যতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে পারবেন বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow