সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে চট্টগ্রামে নতুন সংগঠনের যাত্রা

চট্টগ্রামসহ সারা বাংলাদেশের চারুশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং শিল্পানুরাগীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডি লিমিটেডের আত্মপ্রকাশ ঘটেছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আমবাগানস্থ একে খান গ্রুপের করপোরেট অফিসের সভাকক্ষে সংগঠনটি আত্মপ্রকাশ করে।  অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট একে খান গ্রুপ অব কোম্পানির কর্ণধার শিল্পানুরাগী একে শামসুদ্দিন খান বলেন, দেশের আর্থ ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে শিল্পী ও শিল্পানুরাগীদের একটা পৃথক গুরুত্ব থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের যে কদর দেখা যায় তা আমাদের দেশে নেই বললেই চলে। অথচ দেশের ক্রান্তিকালে সর্বাগ্রে এগিয়ে আসেন শিল্পী সমাজ। তাদের আর্থিক দৈন্য থাকলেও মননের ঋজু ও বলিষ্ঠতা দিয়ে সমাজ-রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারেন। তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতির সকল শাখার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সৃজনশীল চর্চাকে বেগবান করার অভিপ্রায়ে আমাদের এই উদ্যোগ। দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আর্ট ক্লাব বিডি লি. সবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আত

সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে চট্টগ্রামে নতুন সংগঠনের যাত্রা

চট্টগ্রামসহ সারা বাংলাদেশের চারুশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং শিল্পানুরাগীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডি লিমিটেডের আত্মপ্রকাশ ঘটেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আমবাগানস্থ একে খান গ্রুপের করপোরেট অফিসের সভাকক্ষে সংগঠনটি আত্মপ্রকাশ করে। 

অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট একে খান গ্রুপ অব কোম্পানির কর্ণধার শিল্পানুরাগী একে শামসুদ্দিন খান বলেন, দেশের আর্থ ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে শিল্পী ও শিল্পানুরাগীদের একটা পৃথক গুরুত্ব থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের যে কদর দেখা যায় তা আমাদের দেশে নেই বললেই চলে। অথচ দেশের ক্রান্তিকালে সর্বাগ্রে এগিয়ে আসেন শিল্পী সমাজ। তাদের আর্থিক দৈন্য থাকলেও মননের ঋজু ও বলিষ্ঠতা দিয়ে সমাজ-রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারেন।

তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতির সকল শাখার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সৃজনশীল চর্চাকে বেগবান করার অভিপ্রায়ে আমাদের এই উদ্যোগ। দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আর্ট ক্লাব বিডি লি. সবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট চারুশিল্পী কাজী সুজা উদ্দিন আহমেদ, বোর্ড অব ডিরেক্টর ভাস্কর অলক রায়, স্বপন আচার্য, মোস্তফা আরশাদ তারু, লক্ষ্মী ধর, সিমা ইসলাম, শায়েলা শারমিন, সুফিয়া বেগম, তসলিমা আকতার বাঁধন, শুভশ্রি গুঞ্জন, মোসলেহ উদ্দিন খান, সংগঠক এ. কে. এম আসাদুজ্জামান, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, চারুশিল্পী সনজিৎ রায়, চারুশিল্পী মো. ফজলে রাব্বি।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদক ফারুক ইকবাল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, ফটোসাংবাদিক সোহেল সর‌ওয়ার, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার হাসান, কামাল পারভেজ, রেজাউল করিম, রুমের চৌধুরী, শ‌ওকত হোসেন, জুয়েল শীল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow