সৃজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণের একদিন আগে কবি সৃজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তানি পরোয়ানা জারি করেছেন আদালত। কৃষ্ণনগরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেছেন।  বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে সৃজিত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পোস্টে সৃজিত জানান, ‘আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়া নয়, একশ ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।’ নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘কেউ একজন সৃজিতকে ফোন করে বলেছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি। এ আবার কী?’ এর আগে, একটি বিতর্কিত কবিতার জেরে প্রায় ৯ বছরের পুরোনো একটি মামলায় সৃজিতকে শিলিগুড়ির একটি আদালত তলব করেছিলেন। শিলিগুড়ির এক কলেজ শিক্ষার্থী সাইবার ক্রাইম থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ করেন। এ মামলায় একাধিকবার সমন জারি হওয়া সত্ত্বেও সৃজিত আদালতে হাজির হননি বলে অভিযোগ রয়েছে। ২০১৭ সালে

সৃজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণের একদিন আগে কবি সৃজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তানি পরোয়ানা জারি করেছেন আদালত। কৃষ্ণনগরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেছেন। 

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে সৃজিত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পোস্টে সৃজিত জানান, ‘আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়া নয়, একশ ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।’

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘কেউ একজন সৃজিতকে ফোন করে বলেছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি। এ আবার কী?’

এর আগে, একটি বিতর্কিত কবিতার জেরে প্রায় ৯ বছরের পুরোনো একটি মামলায় সৃজিতকে শিলিগুড়ির একটি আদালত তলব করেছিলেন। শিলিগুড়ির এক কলেজ শিক্ষার্থী সাইবার ক্রাইম থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ করেন। এ মামলায় একাধিকবার সমন জারি হওয়া সত্ত্বেও সৃজিত আদালতে হাজির হননি বলে অভিযোগ রয়েছে।

২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সৃজিত তার ফেসবুক পেজে ‘অভিশাপ’ নামে ১২ স্তবকের একটি কবিতা পোস্ট করেন। কবিতার শেষ দুই লাইন নিয়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ওই সময়ে তিনি হিন্দুদের পবিত্র প্রতীক ‘ত্রিশূল’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়।

৫০ বছর বয়সী এই কবি বরাবরই দাবি করে আসছেন, তার কবিতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি এই মামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত এবং সাহিত্যকে স্তব্ধ করার চেষ্টা বলে অভিহিত করেছেন।

অভিযোগের পর কবিতাটি প্রথমে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলেও পরে সেটি পুনরায় প্রকাশ করা হয়। ফেসবুক জানায়, এটি ভুলবশত সরানো হয়েছিল। দীর্ঘদিনের বিলম্বের পর ২০২২ সালে কলকাতা হাইকোর্ট বিধাননগর পুলিশ কমিশনারেটকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। ফলে মামলাটি নতুন করে সক্রিয় হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow