সেই জমিদার বাড়ি সংরক্ষণের আশ্বাস এমপি বাবুলের
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ‘জমিদার বাড়ির বউঘাট খুঁড়ে নিয়ে যাচ্ছে গুপ্তধন’ শিরোনামে কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এমপি বাবুল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জমিদার বাড়ি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, এই জমিদার বাড়িটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নিদর্শন। এটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ইতোমধ্যে আমরা এটি অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই জমিদার বাড়ির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি গুপ্তধনের আশায় বউঘাট খননের ঘটনাও এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, জমিদার বাড়ি সংরক্ষণে এমপির ঘোষণায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণের দাবি জানান।