সেই সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। চিঠিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ও সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী (রাজবাড়ী-ব-১১-০০২৪) মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে। বিআরটিএর রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমা

সেই সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

চিঠিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ও সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী (রাজবাড়ী-ব-১১-০০২৪) মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে।

বিআরটিএর রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনকে বি নয়ন/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow