সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
মেহেরপুরের গাংনী উপজেলায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মড়কা বাজার সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মড়কা বাজারে শহিদুল ইসলামের একটি ধানের মিল রয়েছে। পাশাপাশি তিনি নিকটবর্তী মাঠে ধান চাষ করতেন। রোববার সকালে নিজের ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত শহিদুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, কৃষক মারা যাওয়ার বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আসিফ ইকবাল/এফএ/জেআইএম
মেহেরপুরের গাংনী উপজেলায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মড়কা বাজার সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মড়কা বাজারে শহিদুল ইসলামের একটি ধানের মিল রয়েছে। পাশাপাশি তিনি নিকটবর্তী মাঠে ধান চাষ করতেন। রোববার সকালে নিজের ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত শহিদুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, কৃষক মারা যাওয়ার বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম
What's Your Reaction?