সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা সব সময় আপনাদের নিয়ে গর্ব করি। সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা সব সময় আপনাদের নিয়ে গর্ব করি। আপনারা শুধু মুক্তিযুদ্ধই করেননি, আপনারা সেনাবাহিনীকে গঠন করেছেন। আজ সেনাবাহিনী যে পর্যায়ে তা মুক্তিযোদ্ধাদের অবদান। সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে। তিনি বলেন, গত ১৮ মাস ধরে আমরা বিশেষ সময় পার করেছি। সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল ছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বক্তব্য দেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক

সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা সব সময় আপনাদের নিয়ে গর্ব করি। সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা সব সময় আপনাদের নিয়ে গর্ব করি। আপনারা শুধু মুক্তিযুদ্ধই করেননি, আপনারা সেনাবাহিনীকে গঠন করেছেন। আজ সেনাবাহিনী যে পর্যায়ে তা মুক্তিযোদ্ধাদের অবদান। সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে।

তিনি বলেন, গত ১৮ মাস ধরে আমরা বিশেষ সময় পার করেছি। সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল ছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বক্তব্য দেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

jagonews24

পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে উপস্থিত সব অতিথিদের পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow