সেনেগাল নাকি মরক্কো, আফ্রিকান নেশনস কাপ শিরোপা বিতর্কের অবসান হবে কবে?
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের বিতর্ক এখন গড়িয়েছে ক্রীড়া সালিশি আদালতে (সিএসএস)। ম্যাচের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার বিরুদ্ধে আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। সেই আপিলের শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে। সিএএস জানিয়েছে, ২০২৬ সালের ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজান শহরে তাদের সদর দপ্তরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে বিচারক প্যানেল চূড়ান্ত রায় কবে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে নির্ধারিত সময়ের যোগ করা সময়ে মরক্কো একটি পেনাল্টি পায়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে সাদিও মানে ছাড়া সেনেগালের প্রায় সব খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। কয়েক মিনিট পর তারা মাঠে ফিরে এলে মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায় ও ৯৪তম মিনিটে পাপে গুইয়ের গোলে ১-০ ব্যবধানে জিতে শিরোপা জেতে সেনেগাল। ম্যাচের পর মরক্কো অভিযোগ করে যে সেনেগাল রেফারির অনুমতি ছাড়াই মাঠ ত্যাগ করেছিল, যা প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন। সেই অভিযোগের ভিত্তিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আপিল কমিটি ১৭ মার্চ সেনেগ
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের বিতর্ক এখন গড়িয়েছে ক্রীড়া সালিশি আদালতে (সিএসএস)। ম্যাচের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার বিরুদ্ধে আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। সেই আপিলের শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে।
সিএএস জানিয়েছে, ২০২৬ সালের ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজান শহরে তাদের সদর দপ্তরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে বিচারক প্যানেল চূড়ান্ত রায় কবে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে নির্ধারিত সময়ের যোগ করা সময়ে মরক্কো একটি পেনাল্টি পায়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে সাদিও মানে ছাড়া সেনেগালের প্রায় সব খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান।
কয়েক মিনিট পর তারা মাঠে ফিরে এলে মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায় ও ৯৪তম মিনিটে পাপে গুইয়ের গোলে ১-০ ব্যবধানে জিতে শিরোপা জেতে সেনেগাল।
ম্যাচের পর মরক্কো অভিযোগ করে যে সেনেগাল রেফারির অনুমতি ছাড়াই মাঠ ত্যাগ করেছিল, যা প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন। সেই অভিযোগের ভিত্তিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আপিল কমিটি ১৭ মার্চ সেনেগালের জয় বাতিল করে।
এরপর শাস্তিমূলক সিদ্ধান্তে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করে আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সেনেগাল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করেছে। ফলে এখন সিএএসের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, মরক্কো চ্যাম্পিয়ন হিসেবেই থাকবে নাকি সেনেগাল তাদের শিরোপা ফিরে পাবে।
আরআর/এমএমআর
What's Your Reaction?