সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- বোর্ড চেয়ার‌ম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আবেদুর রহমান সিকদার, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আনোয়ারুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মতিউল ইসলাম, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শামসুল আরেফিন, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজিম এ চৌধুরী, ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপ

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- বোর্ড চেয়ার‌ম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আবেদুর রহমান সিকদার, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আনোয়ারুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মতিউল ইসলাম, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শামসুল আরেফিন, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজিম এ চৌধুরী, ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন সরকার। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন।

সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডির সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান।

সভায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেটসহ নীতিনির্ধারণী ও চলমান কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow