সেফটি ট্যাংকে মিলল নারীর মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকায় শাহনাজ বেগমের নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সন্দেহ হলে আশপাশের লোকজন ভবনের ভেতরে গিয়ে সেপটিক ট্যাংকের মধ্যে নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৭ থেকে ৮ দিন আগের। দীর্ঘ সময় পানির মধ্যে থাকায় দেহে পচন ধরেছে।
তিনি আরও জানান, মরদেহে ব্যাপক পচন ধরায় আঙুলের ছাপ মিলিয়ে দেখা সম্ভব হচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ও পিবিআই। কে বা কারা তাকে হত্যা করে মরদেহ সেফটি ট্যাংকির ভেতরে রেখেছে তার তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণ

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তিরা ওই নারীকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রেখে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।