‘সেভেন আপ’ ট্রলে অতিষ্ঠ হয়ে ব্রাজিল ছাড়লেন মেডিকেল শিক্ষার্থী
ফুটবল খেলার কথা উঠলে অনেকেই ‘সেভেন আপ’ বলে ডাকতেন। আবার কেউ কেউ ‘সেভেন আপ’ কিনে সামনে এনে নাচানাচি করতেন। এরকম আরও কত কটূক্তি! এতে বিরক্ত হয়ে উঠেছিলেন এক ব্রাজিল সমর্থক। শেষমেশ দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ শরীরে গোলাপ জল ছিটিয়ে ও মিষ্টি বিতরণ করে ব্রাজিল থেকে ফ্রান্সের সমর্থক হিসেবে দল পরিবর্তন করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে ফরিদপুর শহরের জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। দল পরিবর্তনের খবর পেয়ে সকাল থেকেই আর্জেন্টিনার সমর্থকরা আহমেদ সৌরভকে তাদের দলে নিতে অবস্থান করেন সেখানে। কিন্তু আর্জেন্টিনায় যোগদান না করে ফ্রান্সের দলে যোগ দেন তিনি। এ বিষয়ে আহমেদ সৌরভ বলেন, “ব্রাজিলকে ভালোবেসে তেমন কিছুই পাইনি; পেয়েছি কষ্ট, মানুষের কটূক্তি-লাঞ্ছনা। ফুটবল খেলার কথা উঠলে অনেকেই ‘সেভেন আপ’ বলে ডাকতো। আবার কেউ কেউ ‘সেভেন আপ’ কিনে সামনে এনে নাচানাচি করতো। এতে বিরক্ত হয়ে ব্রাজিল ত্যাগ করেছি।” তিনি বলেন, ‘ব্রাজিল ছাড়ার পর খারাপ লাগার চেয়ে ভালোই লাগছে। পরে ভাবলাম এমন একটি দলকে বেছে নিতে হবে, যে দলটি প্রতিযোগিতায় টিকে থাকার মতো দল। এ কারণে ফান্স দল
ফুটবল খেলার কথা উঠলে অনেকেই ‘সেভেন আপ’ বলে ডাকতেন। আবার কেউ কেউ ‘সেভেন আপ’ কিনে সামনে এনে নাচানাচি করতেন। এরকম আরও কত কটূক্তি! এতে বিরক্ত হয়ে উঠেছিলেন এক ব্রাজিল সমর্থক। শেষমেশ দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ শরীরে গোলাপ জল ছিটিয়ে ও মিষ্টি বিতরণ করে ব্রাজিল থেকে ফ্রান্সের সমর্থক হিসেবে দল পরিবর্তন করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে ফরিদপুর শহরের জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
দল পরিবর্তনের খবর পেয়ে সকাল থেকেই আর্জেন্টিনার সমর্থকরা আহমেদ সৌরভকে তাদের দলে নিতে অবস্থান করেন সেখানে। কিন্তু আর্জেন্টিনায় যোগদান না করে ফ্রান্সের দলে যোগ দেন তিনি।
এ বিষয়ে আহমেদ সৌরভ বলেন, “ব্রাজিলকে ভালোবেসে তেমন কিছুই পাইনি; পেয়েছি কষ্ট, মানুষের কটূক্তি-লাঞ্ছনা। ফুটবল খেলার কথা উঠলে অনেকেই ‘সেভেন আপ’ বলে ডাকতো। আবার কেউ কেউ ‘সেভেন আপ’ কিনে সামনে এনে নাচানাচি করতো। এতে বিরক্ত হয়ে ব্রাজিল ত্যাগ করেছি।”
তিনি বলেন, ‘ব্রাজিল ছাড়ার পর খারাপ লাগার চেয়ে ভালোই লাগছে। পরে ভাবলাম এমন একটি দলকে বেছে নিতে হবে, যে দলটি প্রতিযোগিতায় টিকে থাকার মতো দল। এ কারণে ফান্স দলকে বেছে নিয়েছি।’
এন কে বি নয়ন/এসআর/এএসএম
What's Your Reaction?