সেলিমা রহমানের ৩০ ভরি সোনার দাম ৫০ হাজার টাকা
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি ৩০ ভরি সোনার দাম দেখিয়েছেন মাত্র ৫০ হাজার টাকা। গত বছরের ডিসেম্বরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা। হলফনামা অনুযায়ী, সেলিমা রহমানের ১০ হাজার ৬১২ বর্গফুটের একটি বাড়ির মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ১৯৫ টাকা। ঋণের মধ্যে আছে ফ্ল্যাট বিক্রির অগ্রিম বাবদ ২ কোটি ২০ লাখ টাকা, মেয়ের কাছ থেকে নেওয়া ঋণ ১ কোটি ২০ লাখ টাকা এবং বাড়িভাড়া বাবদ ৯ লাখ ৩০ হাজার টাকা। হলফনামায় পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন সেলিমা রহমান। তার হাতে নগদ ৭১ লাখ টাকা আছে। স্থাবর সম্পত্তি (বাড়ি/অ্যাপার্টমেন্ট) থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৯২ হাজার টাকা এবং বিনিয়োগ আছে ২৮ লাখ ১১ হাজার ২৩৯ টাকার। তিনি আসবাবপত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা দেখিয়েছেন। এমওএস/এমএমকে
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি ৩০ ভরি সোনার দাম দেখিয়েছেন মাত্র ৫০ হাজার টাকা। গত বছরের ডিসেম্বরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।
হলফনামা অনুযায়ী, সেলিমা রহমানের ১০ হাজার ৬১২ বর্গফুটের একটি বাড়ির মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ১৯৫ টাকা। ঋণের মধ্যে আছে ফ্ল্যাট বিক্রির অগ্রিম বাবদ ২ কোটি ২০ লাখ টাকা, মেয়ের কাছ থেকে নেওয়া ঋণ ১ কোটি ২০ লাখ টাকা এবং বাড়িভাড়া বাবদ ৯ লাখ ৩০ হাজার টাকা।
হলফনামায় পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন সেলিমা রহমান। তার হাতে নগদ ৭১ লাখ টাকা আছে। স্থাবর সম্পত্তি (বাড়ি/অ্যাপার্টমেন্ট) থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৯২ হাজার টাকা এবং বিনিয়োগ আছে ২৮ লাখ ১১ হাজার ২৩৯ টাকার। তিনি আসবাবপত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা দেখিয়েছেন।
এমওএস/এমএমকে
What's Your Reaction?