‘সে কী করছে, আমি সেটা দেখি না’, মেসি প্রসঙ্গে এমবাপে
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করার দৌড়ে মেসি আর এমবাপে মাত্র ২ গোলের ব্যবধানে রয়েছেন। তবে এবিষয়ে এমবাপে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যের দিকেই বেশি মনোযোগী। ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য ভয়াবহ বজ্রপাতসহ ঝড়ের কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। তবে খেলা পুনরায় শুরু হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দিদিয়ের দেশমের দল। শেষদিকে উসমান দেম্বেলের একটি গোল ফ্রান্সের জয়কে আরও নিশ্চিত করে। জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফ্রান্সের এই অধিনায়ক বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছেছেন এবং ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে। বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকায় এমবাপে ও লিওনেল মেসির মধ্যকার লড়াই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে সাবেক প্যারিস সেন্ট জার্মেইন সতীর্থ মেসির সঙ্গে ব্যক্তিগত কোনো প্র
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করার দৌড়ে মেসি আর এমবাপে মাত্র ২ গোলের ব্যবধানে রয়েছেন। তবে এবিষয়ে এমবাপে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যের দিকেই বেশি মনোযোগী। ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য ভয়াবহ বজ্রপাতসহ ঝড়ের কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। তবে খেলা পুনরায় শুরু হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দিদিয়ের দেশমের দল। শেষদিকে উসমান দেম্বেলের একটি গোল ফ্রান্সের জয়কে আরও নিশ্চিত করে।
জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফ্রান্সের এই অধিনায়ক বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছেছেন এবং ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে।
বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকায় এমবাপে ও লিওনেল মেসির মধ্যকার লড়াই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে সাবেক প্যারিস সেন্ট জার্মেইন সতীর্থ মেসির সঙ্গে ব্যক্তিগত কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা—এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফরাসি এই তারকা।
ইএসপিএনের উদ্ধৃতি অনুযায়ী এমবাপে বলেন, ‘মেসিকে নিয়ে কোনো নাটক (সাগা) নেই। লিওও গোল করেছে, সে গোল করে এবং সবসময়ই গোল করবে। সে কী করছে, আমি সেটা দেখি না। তা না হলে আমাকে আরও বেশি কিছু করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই নজর রাখি। গোল করলে আপনি অবশ্যই সেই উচ্চতায় পৌঁছানোর কাছাকাছি যাবেন, কিন্তু আমি আবারও বলছি—আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের অগ্রগতি।'
ফ্রান্সের হয়ে নিজের ১০০তম ম্যাচে এই দুটি গোল করেছেন এমবাপে। ফলে বিশ্বকাপে মেসির ১৮ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র দুই গোল দূরে। ফরাসি এই ফরোয়ার্ড ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলদাতাদের কাতারে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বিশ্বাস করেন, ভবিষ্যতে আরও অনেক রেকর্ড ভাঙবেন রিয়াল মাদ্রিদের এই তারকা। দেশম বলেন, ‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সে ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলেছে, সামনে আরও অনেক গোল করবে। এরপর আছে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। কিলিয়ান তাদের বয়স পর্যন্ত খেলবে কি না, আমি নিশ্চিত নই। তবে যতদিন মাঠে থাকবে, ততদিন অনেক গোল করবে। তার সামর্থ্য আছে রেকর্ডকে আরও অনেক উঁচুতে নিয়ে যাওয়ার।'
দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত হওয়ায় এখন নিজেদের ছন্দ ধরে রাখার দিকে আরও মনোযোগ দিতে পারবে ফ্রান্স। আর আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে এমবাপের ফর্মই তাদের সবচেয়ে বড় ভরসা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বোস্টন স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচে মুখোমুখি হবেন বর্তমান বিশ্বের দুই সেরা স্ট্রাইকার—কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।
আরএএইচইউএল/জেআইএম
What's Your Reaction?