সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প: রেলের ডিজি

সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দেশের সর্ববৃহৎ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। প্রকল্পের সক্ষমতা যাচাই করতে রেলের মহাপরিচালকের সঙ্গে এডিবির প্রতিনিধি দলও এসময় উপস্থিত ছিল। কারখানার বিভিন্ন উপকারখানা (শপ) পরিদর্শন করে মহাপরিচালক উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিজি আফজাল হোসেন বলেন, ‌‘সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন করে একটি স্বতন্ত্র বগি অ্যাসেম্বল উপকারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এ প্রকল্পটি প্রাথমিক সক্ষমতা যাচাই পর্যায়ে রয়েছে। এটি অর্থায়ন করছে এডিবি। পরবর্তীতে সরকারি বা বেসরকারি বিনিয়োগকারী খোঁজা হবে। প্রকল্পটি চূড়ান্ত ব্যাস্তবায়ন হলে সৈয়দপুর রেলওয়ে কারখানায় তিনটি ক্যারেজ মেরামতের পরির্বতে ১০টি পর্যন্ত বৃদ্ধি পাবে।’ এসময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, রেল পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমেদ, ভূ-সম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশল

সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প: রেলের ডিজি

সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দেশের সর্ববৃহৎ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। প্রকল্পের সক্ষমতা যাচাই করতে রেলের মহাপরিচালকের সঙ্গে এডিবির প্রতিনিধি দলও এসময় উপস্থিত ছিল।

কারখানার বিভিন্ন উপকারখানা (শপ) পরিদর্শন করে মহাপরিচালক উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প: রেলের ডিজি

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিজি আফজাল হোসেন বলেন, ‌‘সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন করে একটি স্বতন্ত্র বগি অ্যাসেম্বল উপকারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এ প্রকল্পটি প্রাথমিক সক্ষমতা যাচাই পর্যায়ে রয়েছে। এটি অর্থায়ন করছে এডিবি। পরবর্তীতে সরকারি বা বেসরকারি বিনিয়োগকারী খোঁজা হবে। প্রকল্পটি চূড়ান্ত ব্যাস্তবায়ন হলে সৈয়দপুর রেলওয়ে কারখানায় তিনটি ক্যারেজ মেরামতের পরির্বতে ১০টি পর্যন্ত বৃদ্ধি পাবে।’

এসময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, রেল পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমেদ, ভূ-সম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম, ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী/কার্য (আইওডব্লিউ) শরিফুল ইসলামসহ কারখানা ও ওপেন লাইন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিরুল হক/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow