সোনাইমুড়ীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব : জহিরুল ইসলাম

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী, সিআইপি ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম বলেছেন, আপনারা যদি আমাকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে চাটখিল-সোনাইমুড়ীকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহিরুল ইসলাম বলেন, চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান হবে না। যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম চালাবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয় দেখিয়ে ক্ষমতা কায়েম করার জন্য নয়। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দোয়ায় আমরা তিন ভাই রাষ্ট্রীয়ভাবে সিআইপি হিসেবে স্বীকৃতি পেয়েছি। পাশাপাশি মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নির্বাচনে

সোনাইমুড়ীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব : জহিরুল ইসলাম

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী, সিআইপি ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম বলেছেন, আপনারা যদি আমাকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে চাটখিল-সোনাইমুড়ীকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহিরুল ইসলাম বলেন, চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান হবে না। যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম চালাবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয় দেখিয়ে ক্ষমতা কায়েম করার জন্য নয়।

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দোয়ায় আমরা তিন ভাই রাষ্ট্রীয়ভাবে সিআইপি হিসেবে স্বীকৃতি পেয়েছি। পাশাপাশি মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নির্বাচনে অংশ নিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

এদিকে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় হাত পাখা প্রতীকের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জহিরুল ইসলামের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গ্রামে গ্রামে গণসংযোগ করছেন তার সমর্থকরা।

এর আগে দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জহিরুল ইসলাম খিলপাড়া এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow