সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

দাউদকান্দিতে গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ পর্যন্ত যানজট রয়েছে। জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়। বাধন পরিবহনে চড়ে সোনারগাঁ যাচ্ছেন আসলাম মিয়া। তিনি বলেন, আমি ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না। তবে জ্যামের কারণ জানতে পারেনি। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে শাহাবুদ্দিন নামের এক পরিবহন চালক দীর্ঘ জটলা দেখেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাগো নিউজকে বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যা

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

দাউদকান্দিতে গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ পর্যন্ত যানজট রয়েছে।

জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।

বাধন পরিবহনে চড়ে সোনারগাঁ যাচ্ছেন আসলাম মিয়া। তিনি বলেন, আমি ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না। তবে জ্যামের কারণ জানতে পারেনি।

কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে শাহাবুদ্দিন নামের এক পরিবহন চালক দীর্ঘ জটলা দেখেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাগো নিউজকে বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

মো.আকাশ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow