সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান মিয়া (৩০), শাওন শেখ (১৯), রাব্বী মিয়া (১৫), বিজয় পাল (১৯), সূর্য্যদেব চন্দ্র পাল (১৫), ঈশান সাহা (১৭), রাজ সাহা (১৭), রুদ্র দেব (১৮), আবির হাসান (১৮), শাহরিয়ার হাসান (২৫), ইমন মিয়া (২২), ও যোবায়ের হোসেন (১৯)। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা। সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করে। আরও পড়ুন নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ কর্মী আটক সোনারগাঁ থানার আওতাধীন তালতলা বাজার তদন্ত কেন্

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান মিয়া (৩০), শাওন শেখ (১৯), রাব্বী মিয়া (১৫), বিজয় পাল (১৯), সূর্য্যদেব চন্দ্র পাল (১৫), ঈশান সাহা (১৭), রাজ সাহা (১৭), রুদ্র দেব (১৮), আবির হাসান (১৮), শাহরিয়ার হাসান (২৫), ইমন মিয়া (২২), ও যোবায়ের হোসেন (১৯)। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।

সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করে।

সোনারগাঁ থানার আওতাধীন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের কর্মীদের আটক করা হয়েছে এবং থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ফাঁড়ি কর্তৃক ছাত্রলীগ কর্মীরা আটক হয়েছে এবং আটকদের ফাঁড়ি থেকে থানার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখনো থানায় এসে পৌঁছেনি।

মো. আকাশ/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow