সোনায় সোহাগা এবারের ঈদ আমার: আফরান নিশো
ঈদের আমেজ এখনো কাটেনি, আর সেই উন্মাদনার পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন হালের ক্রেজ আফরান নিশো। ঈদের পঞ্চম দিনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’ যেন এক রণক্ষেত্রে রূপ নিয়েছিল, তবে তা কোনো সংঘাতের নয়, প্রিয় তারকাকে একনজর দেখার লড়াই! নিজের অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দম’-এর সাফল্য নিজ চোখে দেখতে এবং দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি অনুভব করতে থিয়েটারে আচমকা হাজির হন এই অভিনেতা। নিশোকে দেখা মাত্রই হলজুড়ে শুরু হয় করতালি আর স্লোগান। দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশো ভাগ করে নিলেন তার এই নতুন যাত্রার শিহরণ ও প্রাপ্তির গল্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ‘দম’ নিয়ে এই অভিনেতা বলেন, দম শতভাগ বাঙ্গালী সিনেমা। এই ছবিতে মৌলিকতা আছে, আলাদা সৌন্দর্য আছে। আর সেটা বজায় রেখে আমরা দর্শকদের উপহার দিতে ভালো একটা গল্প নিয়ে হাজির হয়েছি। সব মিলিয়ে আমার ক্যারিয়ারে যে একের পর এক সিনেমা সংযোজন হচ্ছে, তার জন্য আমি খুব খুশি। দর্শকদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একই সময় দর্শকরা যখন উৎসাহ , উদ্দীপনা ও পাগলামী দেখায় সেটা আমাকে আন্দোলিত করে। সবমিলিয়ে সোনায় সোহাগ
ঈদের আমেজ এখনো কাটেনি, আর সেই উন্মাদনার পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন হালের ক্রেজ আফরান নিশো। ঈদের পঞ্চম দিনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’ যেন এক রণক্ষেত্রে রূপ নিয়েছিল, তবে তা কোনো সংঘাতের নয়, প্রিয় তারকাকে একনজর দেখার লড়াই!
নিজের অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দম’-এর সাফল্য নিজ চোখে দেখতে এবং দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি অনুভব করতে থিয়েটারে আচমকা হাজির হন এই অভিনেতা। নিশোকে দেখা মাত্রই হলজুড়ে শুরু হয় করতালি আর স্লোগান। দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশো ভাগ করে নিলেন তার এই নতুন যাত্রার শিহরণ ও প্রাপ্তির গল্প।
সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ‘দম’ নিয়ে এই অভিনেতা বলেন, দম শতভাগ বাঙ্গালী সিনেমা। এই ছবিতে মৌলিকতা আছে, আলাদা সৌন্দর্য আছে। আর সেটা বজায় রেখে আমরা দর্শকদের উপহার দিতে ভালো একটা গল্প নিয়ে হাজির হয়েছি। সব মিলিয়ে আমার ক্যারিয়ারে যে একের পর এক সিনেমা সংযোজন হচ্ছে, তার জন্য আমি খুব খুশি।
দর্শকদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একই সময় দর্শকরা যখন উৎসাহ , উদ্দীপনা ও পাগলামী দেখায় সেটা আমাকে আন্দোলিত করে। সবমিলিয়ে সোনায় সোহাগা এবারের ঈদ আমার।
উল্লেখ্য, রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এ সিনেমায় নিশোর পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুরসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান নির্ঝর এবং মো সাইফুল্লাহ রিয়াদ।
What's Your Reaction?