সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনা রওনা হবেন। সেখানে হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে দুপুর ১২টায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন।
এরপর দুপুর ২টা ৪০ মিনিটে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।
তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। এর পর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেছেন।
২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্যায়ের প্রচারাভিযান শুরু করেন। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করার পর ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন। তিন দিনের সফরে তিনি রাজশা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনা রওনা হবেন। সেখানে হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে দুপুর ১২টায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন।
এরপর দুপুর ২টা ৪০ মিনিটে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।
তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। এর পর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেছেন।
২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্যায়ের প্রচারাভিযান শুরু করেন। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করার পর ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন। তিন দিনের সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন।
সার্বিকভাবে, ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৯টি সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান।