সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য সোমবার (২৫ মে) বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  এতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাবো বিশ্বরোড হতে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow