সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

রাজধানী ঢাকায় আগামী সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শানে সাহাবা কনফারেন্স’। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষ মুফাক্কির আলেমরা সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা, তাদের জীবনাদর্শ এবং বিশুদ্ধ আকিদা-বিশ্বাস বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল ৩টায় সেগুনবাগিচার বিজয়-৭১ মিলনায়তনে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার কালবেলাকে বলেন, ‘বর্তমান সময়ে ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে নানা বিভ্রান্তি ও অপব্যাখ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বাস্তবতায় কোরআন-সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদার আলোকে সাহাবায়ে ক

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’
রাজধানী ঢাকায় আগামী সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শানে সাহাবা কনফারেন্স’। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষ মুফাক্কির আলেমরা সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা, তাদের জীবনাদর্শ এবং বিশুদ্ধ আকিদা-বিশ্বাস বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল ৩টায় সেগুনবাগিচার বিজয়-৭১ মিলনায়তনে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার কালবেলাকে বলেন, ‘বর্তমান সময়ে ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে নানা বিভ্রান্তি ও অপব্যাখ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বাস্তবতায় কোরআন-সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদার আলোকে সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা ও আদর্শ তুলে ধরতেই আমাদের এ আয়োজন। যারা ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস জানতে চান, তাদের সবাইকে শানে সাহাবা কনফারেন্সে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সাহাবায়ে কেরাম (রা.)-এর প্রতি ভালোবাসা ও সম্মান ঈমানের অংশ। তাদের জীবন ও অবদান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে মুসলিম সমাজ বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারে। আমরা আশা করছি, এ সম্মেলন দ্বীনি সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যের পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।’ আয়োজকরা জানান, কনফারেন্সে দেশের খ্যাতিমান আলেমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মুসল্লিদের সময়মতো উপস্থিত থেকে সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow