সোমবার পুরান ঢাকায় চার জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার চারটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে চারটি স্থানে তিনি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, সোমবার দুপুর ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ সড়কে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার ও সোমবার—এই দুই দিনে রাজধানীর মোট ১৪টি স্থানে নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান। এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভা থেকে এ কর্মসূচির কথা জানান আসনটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সোমবার সবাইকে দলে দলে ধূপখোলা মাঠে উপস্থিত থাকতে হবে। এমডিএএ/এম

সোমবার পুরান ঢাকায় চার জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার চারটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে চারটি স্থানে তিনি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, সোমবার দুপুর ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ সড়কে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।

jagonews24

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার ও সোমবার—এই দুই দিনে রাজধানীর মোট ১৪টি স্থানে নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভা থেকে এ কর্মসূচির কথা জানান আসনটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সোমবার সবাইকে দলে দলে ধূপখোলা মাঠে উপস্থিত থাকতে হবে।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow