সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরতে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সোমবার (১ জুন) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা। সংবাদ সম্মেলনে ঈদ ঘিরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। কেএইচ/এমকেআর

সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরতে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সোমবার (১ জুন) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ঈদ ঘিরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

কেএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow