সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রিয়াদ দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যেতে সতর্ক করা হয়েছে।  রোববার (১৫ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  দূতাবাস এক জরুরি সতর্কতায় বলা হয়েছে, সুযোগ থাকলে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগ করা উচিত। দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের প্রধান বিমানবন্দর যেমন কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। তবে চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির কারণে সৌদি আকাশসীমায় প্রায়ই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এজন্য যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেক

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রিয়াদ দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে যেতে সতর্ক করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

দূতাবাস এক জরুরি সতর্কতায় বলা হয়েছে, সুযোগ থাকলে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগ করা উচিত। দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের প্রধান বিমানবন্দর যেমন কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। তবে চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির কারণে সৌদি আকাশসীমায় প্রায়ই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এজন্য যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে ফ্লাইটের সময়সূচি, বিলম্ব বা বাতিলের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক সৌদি আরব ছাড়ছেন না, তাদের বাড়ি বা কাছাকাছি কোনো নিরাপদ স্থানে আশ্রয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধসহ জরুরি সরঞ্জাম মজুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এছাড়া মার্কিন নাগরিকদের প্রতি দূতাবাসের নির্দেশনায় স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা সব সময় মেনে চলতে এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow