সৌদি আরব থেকে তুরস্ক পর্যন্ত রেললাইন স্থাপনে বড় অগ্রগতি

বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সৌদি আরব থেকে তুরস্ক পর্যন্ত রেল লাইন স্থাপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্ডান ও সিরিয়া হয়ে তুরস্ক পর্যন্ত এ রেল সংযোগ স্থাপনের সমীক্ষা এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী সালেহ আল-জাসের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সৌদি টেলিভিশন আল আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ আল-জাসের বলেন, এই প্রকল্পটি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি টেকসই স্থল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরও জানান, সৌদি আরবের জাতীয় রেল নেটওয়ার্ক বর্তমানে আল-হাদিথা সীমান্ত ক্রসিং হয়ে জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই রেল যোগাযোগ ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে। মন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরবের বন্দর ও পরিবহন করিডোরগুলো সমন্বিতভাবে কাজ করছে। এর প্রধান উদ্দেশ্য আঞ্চলিক বাণিজ্য অব্যাহত থাকে এবং দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন সহজ হয়। তিনি উল্লেখ করেন, সৌদি আরবের বন্দরগুলো বছরে ১ কোটি ৭০ লাখের বেশি কনটেইনা

সৌদি আরব থেকে তুরস্ক পর্যন্ত রেললাইন স্থাপনে বড় অগ্রগতি

বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সৌদি আরব থেকে তুরস্ক পর্যন্ত রেল লাইন স্থাপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্ডান ও সিরিয়া হয়ে তুরস্ক পর্যন্ত এ রেল সংযোগ স্থাপনের সমীক্ষা এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী সালেহ আল-জাসের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সৌদি টেলিভিশন আল আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ আল-জাসের বলেন, এই প্রকল্পটি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি টেকসই স্থল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও জানান, সৌদি আরবের জাতীয় রেল নেটওয়ার্ক বর্তমানে আল-হাদিথা সীমান্ত ক্রসিং হয়ে জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই রেল যোগাযোগ ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরবের বন্দর ও পরিবহন করিডোরগুলো সমন্বিতভাবে কাজ করছে। এর প্রধান উদ্দেশ্য আঞ্চলিক বাণিজ্য অব্যাহত থাকে এবং দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন সহজ হয়।

তিনি উল্লেখ করেন, সৌদি আরবের বন্দরগুলো বছরে ১ কোটি ৭০ লাখের বেশি কনটেইনার ধারণ করতে সক্ষম। উপসাগরীয় দেশগুলো থেকে স্থানান্তরিত পণ্য গ্রহণে এসব বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এর আগে, ৩ এপ্রিল তুরস্ক-এর পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালওগ্লু জানান, ঐতিহাসিক হিজাজ রেলপথ পুনরুজ্জীবনের অংশ হিসেবে আঙ্কারা সিরিয়ার আলেপ্পো শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা করছে।

উল্লেখ্য, হিজাজ রেলপথ ১৯০০ থেকে ১৯০৮ সালের মধ্যে নির্মিত হয়। এই রেল পথ দামেস্ক থেকে সৌদি আরবের মদিনা পর্যন্ত প্রায় ১,৩২২ কিলোমিটার বিস্তৃত ছিল। পরে অতিরিক্ত লাইন যুক্ত হয়ে এর দৈর্ঘ্য প্রায় ১,৯০০ কিলোমিটারে পৌঁছায়।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow