সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ আরোহীর সবার মৃত্যু হয়েছে।  রোববার (২৮ জুন) আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরামকো তেল কোম্পানির একটি হেলিকপ্টার দেশটির রাস তানুরা এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনই নিহত হন।  দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানানো হয়, এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। সৌদি কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে প্রায় চার মাস বন্ধ থাকার পর সৌদি আরামকো পারস্য উপসাগরে অবস্থিত তাদের রাস তানুরা টার্মিনালে শুক্রবার অপরিশোধিত তেল লোডিং পুনরায় শুরু করে।  এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow