স্কিন কেয়ার পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানে কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে দেশে স্থানীয়ভাবে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস (পণ্য) উৎপাদন বাড়তে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন। প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের দুটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। ইএইচটি/এমএমকে

স্কিন কেয়ার পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানে কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে দেশে স্থানীয়ভাবে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস (পণ্য) উৎপাদন বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন।

প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের দুটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

ইএইচটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow