স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার 

কুড়িগ্রামের রাজারহাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রায়হান কবিরকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাউনিয়া থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান কবির ও তার সহযোগীরা মিলে ওই ছাত্রীকে পথ থেকে জোরপূর্বক অপহরণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানার এসআই বাদশা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। শনিবার কাউনিয়া থানার পাশ থেকে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার 
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রায়হান কবিরকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাউনিয়া থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান কবির ও তার সহযোগীরা মিলে ওই ছাত্রীকে পথ থেকে জোরপূর্বক অপহরণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানার এসআই বাদশা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। শনিবার কাউনিয়া থানার পাশ থেকে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্কুলছাত্রী পুলিশের কাছে অভিযোগ করে জানায়, ‘আমাকে অপহরণের পর একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হান কবির আমাকে টানা চার দিন আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করেছে।’  এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘অপহৃত ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow