স্ট্রিট ফুডে বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে প্যারিস
বিশ্বের সেরা স্ট্রিট ফুডের শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, তালিকার শীর্ষস্থান দখল করেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। খবর ইউরোনিউজের।
সম্প্রতি স্ট্রিট ফুড নিয়ে গবেষণাটি করেছে র্যাডিক্যাল স্টোরেজ। বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা ১০০টি শহরের ৬ হাজার ৮৯৭টি স্ট্রিট ফুড বিক্রেতার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে।
গবেষণায় খাবারের বৈচিত্র্য, চার তারকার বেশি রেটিং পাওয়া দোকানের সংখ্যা, সাশ্রয়ী খাবারের সুযোগ, নিরামিষ ও ভেগান খাবারের প্রাপ্যতা এবং প্রতি বর্গকিলোমিটারে খাবারের দোকানের ঘনত্ব বিবেচনা করা হয়েছে।
প্যারিস ১০-এর মধ্যে ৭ দশমিক ২ স্কোর পেয়ে প্রথম হয়েছে। শহরটির ৪০১টি স্ট্রিট ফুড প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশের রেটিং চার তারকা বা তার বেশি। প্রতি বর্গকিলোমিটারে সেখানে ৩ দশমিক ৮২টি স্ট্রিট ফুড বিক্রেতা রয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিসের দুই শহর এথেন্স ও থেসালোনিকি। এথেন্স ৬ দশমিক ৯ স্কোর পেয়েছে। শহরটিতে প্রায় ২৯ ধরনের খাবারের বৈচিত্র্য রয়েছে এবং প্রতি বর্গকিলোমিটারে খাবারের দোকানের ঘনত্বও বেশি।
থেসালোনিকি ৬ দশমিক ১ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে। সে

থেসালোনিকি ৬ দশমিক ১ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে। সেখানে স্ট্রিট ফুডের ৭৭ দশমিক ১ শতাংশই তুলনামূলক সাশ্রয়ী।
গবেষণা অনুযায়ী, সবচেয়ে ভালো রেটিং পাওয়া স্ট্রিট ফুডের শহর গ্রিসের রোডস, যেখানে ৮২ শতাংশ খাবারের দোকান চার তারকা বা তার বেশি রেটিং পেয়েছে। অন্যদিকে খাবারের বৈচিত্র্যে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন, যেখানে ৩৯ ধরনের ভিন্ন খাবার পাওয়া যায়।
বিশ্বের সেরা ১০ স্ট্রিট ফুড শহর
প্যারিস, ফ্রান্স
এথেন্স, গ্রিস
থেসালোনিকি, গ্রিস
বার্সেলোনা, স্পেন
লন্ডন, যুক্তরাজ্য
রোডস, গ্রিস
রোম, ইতালি
হ্যানয়, ভিয়েতনাম
বুদাপেস্ট, হাঙ্গেরি
আমস্টারডাম, নেদারল্যান্ডস