স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধে স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা একই এলাকার ওদুদ খন্দকারের ছেলে এবং তিনি স্থানীয় পাতিবিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় সূত্র ও নিহতের স্ত্রী জানান, গতকাল সকালে মুক্তদাহ গ্রামে রাজনৈতিক বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবুসহ কয়েকজন জুয়েল রানার ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। পরে তাকে একটি ভ্যানে তুলে নিয়ে বাজারের একটি দোকানের মধ্যে আটকে রাখা হয়। সেখানে আবারও তাকে মারধর করা হয়। খবর পেয়ে তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও ওড়না দিয়ে বেঁধে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, প্র

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধে স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা একই এলাকার ওদুদ খন্দকারের ছেলে এবং তিনি স্থানীয় পাতিবিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্ত্রী জানান, গতকাল সকালে মুক্তদাহ গ্রামে রাজনৈতিক বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবুসহ কয়েকজন জুয়েল রানার ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। পরে তাকে একটি ভ্যানে তুলে নিয়ে বাজারের একটি দোকানের মধ্যে আটকে রাখা হয়। সেখানে আবারও তাকে মারধর করা হয়। খবর পেয়ে তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও ওড়না দিয়ে বেঁধে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জুয়েল রানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা বিএনপির সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow