স্ত্রীর আত্মহত্যায় আলভীর বিরুদ্ধে মামলা, তদন্তভার গেল ডিবিতে

অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচণার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এ মামলায় আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা ডিবি পুলিশ সময়মতো প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত নতুন দিন ধার্য করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ মে থেকে মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন ত

স্ত্রীর আত্মহত্যায় আলভীর বিরুদ্ধে মামলা, তদন্তভার গেল ডিবিতে

অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচণার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এ মামলায় আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা ডিবি পুলিশ সময়মতো প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত নতুন দিন ধার্য করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ মে থেকে মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। মামলায় অভিনেতা জাহের আলভী ও তার মাকে আসামি করা হয়েছে।

 

এমডিএএ/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow