স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান বিয়ে করেছেন। বৃহস্পতিবার (০৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে বিয়ে করেন তিনি। এটি তার দ্বিতীয় বিয়ে। মাওলানা সাজিদুর রহমানের (৬২) প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পাঁচ সপ্তাহের মাথায় তিনি বিয়ে করলেন। তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। সে ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে।  মাওলানা সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মাওলানা সাজিদুর ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস। পরিবার সূত্রে জানা গেছে, সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশী

স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান বিয়ে করেছেন। বৃহস্পতিবার (০৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে বিয়ে করেন তিনি। এটি তার দ্বিতীয় বিয়ে।

মাওলানা সাজিদুর রহমানের (৬২) প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পাঁচ সপ্তাহের মাথায় তিনি বিয়ে করলেন। তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। সে ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে। 

মাওলানা সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মাওলানা সাজিদুর ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস।

পরিবার সূত্রে জানা গেছে, সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow