স্থগিত হওয়া ফ্লাইট চালুর ঘোষণা কাতার এয়ারওয়েজের

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা কুয়েত, বাহরাইন ও ইরাকের এরবিল রুটে আগামী ৮ আগস্ট থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে কাতার এয়ারওয়েজ।  বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে কাতারের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি জানায়, ৮ আগস্ট থেকে বাহরাইন, এরবিল, এবং কুয়েত গন্তব্যে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করা হবে। এয়ারলাইনটি যাত্রীদের সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে তাদের সরকারি চ্যানেল অনুসরণ করারও আহ্বান জানিয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এসব গন্তব্যে ফ্লাইট ৭ আগস্ট পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ফ্লাইট পুনরায় চালুর ঘোষণাকে অঞ্চলটির আকাশপথে পরিস্থিতির ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।  সূত্র: আনাদোলু এজেন্সি   

স্থগিত হওয়া ফ্লাইট চালুর ঘোষণা কাতার এয়ারওয়েজের

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা কুয়েত, বাহরাইন ও ইরাকের এরবিল রুটে আগামী ৮ আগস্ট থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে কাতার এয়ারওয়েজ। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে কাতারের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি জানায়, ৮ আগস্ট থেকে বাহরাইন, এরবিল, এবং কুয়েত গন্তব্যে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করা হবে।

এয়ারলাইনটি যাত্রীদের সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে তাদের সরকারি চ্যানেল অনুসরণ করারও আহ্বান জানিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এসব গন্তব্যে ফ্লাইট ৭ আগস্ট পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

ফ্লাইট পুনরায় চালুর ঘোষণাকে অঞ্চলটির আকাশপথে পরিস্থিতির ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 সূত্র: আনাদোলু এজেন্সি 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow